• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মুহিত স্যারের মায়ের ইন্তেকালে খান জামালের শোক

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৬
মুহিত স্যারের মায়ের ইন্তেকালে খান জামালের শোক

ফেঞ্চুগঞ্জ উত্তর ইসলামপুর নিবাসী (লামা গঙ্গাপুর) পিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুহিত স্যার, ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী আব্দুল ওয়াদুদ সোহেল ও মঞ্জুর মাতার ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

আজ শনিবার এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।