• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় বিশ্বনাথের ছাত্রদল কর্মী জাহেদকে বহিষ্কার

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬
ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় বিশ্বনাথের ছাত্রদল কর্মী জাহেদকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: একাধিক গুরুতর ফৌজদারি ও হত্যা মামলায় অভিযুক্ত হওয়া এবং আদালতের আদেশে পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত হওয়ায় দলীয় ভাবমূর্তি রক্ষার্থে সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখা ছাত্রদলের কর্মী ও সমর্থক মোঃ জাহেদ আহমদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে ও জেলা ছাত্রদলের যৌথ সিদ্ধান্তে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহেদ আহমদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি ফৌজদারি অপরাধের দায়ে আদালতে গ্রেফতারী পরোয়ানা বলবৎ রয়েছে। দলীয় শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ণ রাখতে তাকে প্রাখমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্ম বা আইনি দায়ের দায়িত্ব দল বহন করবে না এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।