• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্য প্রবাসী মাজহারুল করিম সেবুলের নিজ বাড়ী ও শশুড় বাড়ীতে ভাংচুর ও পুলিশের তল্লাশী, পরিবারের সদস্যদের হুমকি

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬
যুক্তরাজ্য প্রবাসী মাজহারুল করিম সেবুলের নিজ বাড়ী ও শশুড় বাড়ীতে ভাংচুর ও পুলিশের তল্লাশী, পরিবারের সদস্যদের হুমকি

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য প্রবাসী, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল করিম সেবুলের নিজ বাড়ীতে ও শশুড় বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ভাংচুর ও পুলিশের তল্লাশী, পরিবারের সদস্যদের হুমকি ও হয়রানীর অভিযোগ।

গত শনিবার (০৮ আগষ্ট ২০২৬ ইং) দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাগইন গ্রামস্থ যুক্তরাজ্য প্রবাসী মাজহারুল করিম সেবুলের বাড়িতে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী কর্তৃক ভাংচুর চালানো হয় এবং মাজহারুল করিম সেবুলকে গ্রেফতারের নামে তাহার বাসায় ও শশুড়ের বাড়ীতে পুলিশী তল্লাশী চালানো হয় মর্মে অভিযোগ পাওয়া গেছে।

মাজহারুল করিম সেবুলের মাতা মোছাঃ শিউলী বেগম জানান- আমার ছেলে মাজহারুল করিম সেবুল এস.এস.সি পাশ করার পর ২০১৫ সালে গোবিন্দগঞ্জ এ হক শ্রীতি কলেজে এইচ.এস.সি মানবিক বিভাগে ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ও ছাত্রলীগের সকল মিছিল মিটিংয়ে আমার ছেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ গ্রহন করিতে থাকে। রাজনৈতিক সকল কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করার ফলে ছাতক থানা ছাত্রলীগের ঊধর্বতন নেতৃবৃন্ধ আমার ছেলে মাজহারুল করিম সেবুলকে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব প্রদান করেন এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য হিসাবে মনোনীত করেন। বিগত ২৩/০৭/২০২৩ ইং তারিখে আমার ছেলে তাহার স্ত্রী খাদিজা আক্তার কে নিয়ে যুক্তরাজ্যে গমন করে। বিগত ০৫ আগষ্ঠ ২০২৪ সালের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারনে স্থানীয় বিএনপি, জামাতের নেতাকর্মীরা প্রায় দিন আমার বাসা বাড়ীতে আসিয়া আমার ছেলে মাজহারুল করিম সেবুলকে খুঁজিতে থাকে। আমার ছেলেকে বাড়ীতে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়া যায় আমার ছেলেকে যেখানে যেদিন পাবে হাত-পা ভাঙ্গিয়া প্রানে হত্যা করিয়া আওয়ামীলীগ করার স্বাদ মিটিয়ে দিবে। বিগত ০৭/০৮/২০২৬ইং তারিখ দুপুর অনুমান ১২টা/০১টার সময় বিএনপি জামাতের ১৫/২০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটর সাইকেল নিয়া আমাদের বাড়ীতে আসিয়া আমার ছেলে মাজহারুল করিম সেবুলের নাম ধরিয়া ডাকাডাকি করিতে থাকে। আমরা ঘর হইতে বের হয়ে দেখি তাহারা খুব উত্তেজিত অবস্থায় দাড়িয়ে আছে। আমার ছেলে মাজহারুল করিম সেবুলকে ডাকাডাকির কারন জিজ্ঞেস করিলে তাহারা সবাই একসাথে বলতে থাকে সে কোথায়? আজ তাহাকে প্রানে মারিয়া ফেলিব। ১৭ বছর একসাথে রাজত্ব করেছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়া হয়রানি করিয়াছে। তাহাকে পুলিশ খুজাখুজি করিয়া পায় না। আজ তাহার শেষ দিন। তাহার নেতারা কোথায়? আজ তাহাকে কেউ রক্ষা করতে পারবে না। তাহার নেত্রী, মন্ত্রী এম পিরা দেশে থাকতে পারে নাই আর সে কিভাবে দেশে থাকে? আজ আমরা তাহাকে দেখে নিব। আমরা অনুনয় বিনয় করে তাদেরকে বলি আমার ছেলে তাহার স্ত্রী সহ ২০২৩ সালে যুক্তরাজ্যে চলে গেছে। সে কাহারো বিরুদ্ধে কোন মামলা

মোকদ্দমা করেনি কিংবা তাহার বিরুদ্ধেও কোন মামলা মোকদ্দমা নেই। পুলিশ তাহাকে কেন খোঁজাখোজি করিবে? বলার সাথে সাথে কয়েকজন লোক আক্রমনাত্বক হয়ে জোরেবলে আমাদের গৃহে প্রবেশ করে আমার ছেলেকে খুজিতে থাকে। এক পর্যায়ে তাহাদের সাথে থাকা কয়েকজন বলে আমার ছেলে নাকি দেশে আছে আর তাদের খবর পেয়ে হয়তো সে তাহার শশুড় বাড়ীতে আশ্রয় নিয়াছে বলিয়া ” হই হই রই রই মাজহারুল নেতা গেল কই, ফেসিস্ট এর গালে গালে জুতা মারো তালে তালে শ্লোগান দিয়া তাহার শশুড় বাড়ীর দিকে যেতে থাকে।

মাজহারুল করিম সেবুলের মাতা আরো জানান- এব্যাপারে ছাতক থানায় তিনি ফোন করে অবগত করেন কিন্তু কোন রকম নিরাপত্তা না দিয়া মাজহারুল করিম সেবুলের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানা ও ছাতক থানায় ০২টি মামলা চলমান রয়েছে মর্মে জানান। এবং তাহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী আছে। বিগত ০৮/০৮/২০২৬ইং তারিখ সকাল অনুমান ১১ ঘটিকার সময় ছাতক থানার ১০/১২জন পুলিশ তাহার বাড়িতে আসিয়া তাহার ছেলে মাজহারুল করিম সেবুলকে না পাইয়া তাহার অবস্থান জানিতে চাইলে তিনি বলেন সে লন্ডনে অবস্থান করিতেছে কিন্তু পুলিশ তাহার কথা বিশ্বাস না করিয়া ঘরে ঢুকিয়া তল্লাশি করে ও ভাংচুর করে। অতঃপর তাহার ছেলেকে না পাইয়া তাহার শশুড় বাড়ীর ঠিকানা দেওয়ার জন্য তাহার ছোট ছেলে আশরাফুল করিমকে বলে এবং না দিলে তাহাকে গ্রেফতার করিয়া নিবে মর্মে পুলিশ হুমকী দেয়। বি.এন.পি নেতারা ও পুলিশ মাজহারুলের শশুড় বাড়ীতে গিয়েও হুমকী ও তল্লাশী করেছে মর্মে তিনি জানতে পেরেছেন। আমার ছেলে মাজহারুল করিম সেবুলকে পুলিশ পাইলে ক্রসফায়ার করিয়া মারিবে বলিয়া চলিয়া যায়। এ কারনে আমরা পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা মিছিল দিয়ে মাজহারুলকে খুজিতে থাকে এবং ধরা না দিলে আগুন দিয়ে ঘরবাড়ী জালিয়ে দিবে বলে চলিয়া যায়। বর্তমানে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করিতেছেন। মাজহারুল কে প্রানে মারার জন্য তাহারা হন্যে হয়ে খুজিতেছে।

ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করিলে তিনি জানান, মাজহারুল করিম সেবুলের বিরুদ্ধে ০২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী আছে। তাহাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।