
জ্বালানি খাতে ‘লুটপাট বন্ধ’ ও আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে চলমান সংকট দ্রুত সমাধান করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও কয়লার দাম বর্তমান পর্যায়ে থাকলে ২০২৬ সালে বাংলাদেশের জ্বালানি খাতে আমদানি ব্যয় গত বছরে তুলনায় ৩৫ হাজার কোটি টাকা বেড়ে যেতে পারে জানিয়েছেন (জেডসিএ)। এতে করে দেশের বাণিজ্য ঘাটতি মূল্যস্ফীতি ও টাকার উপর চাপ আরো বাড়বে। জুলাইয়ে বাংলাদেশ প্রায় ৬ লাখ ৩০ হাজার টন এক এলপি আমদানি করলেও আগস্টে তা নেমে আসে ১ লাখ ১০ হাজার টনে তবে আমদানির পরিমাণ কমলেও জ্বালানি ব্যয় কমেনি। এ সংকট মোকাবেলায় অতিরিক্ত আমদানির পাশাপাশি দেশীয় জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং সৌর বিদ্যুৎ সহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগ বাড়ানোই দীর্ঘ মেয়াদে আমদানি নির্ভর কমানোর পথ হতে পারে। তিনি আরও বলেন, অন্যদিকে সরকার কম দামে এলএনজি কেনার আসায় আগের দরপত্র বাতিল করে রি-টেন্ডার ডেকে উল্টো ১২৩ কোটি টাকা গচ্চা দিয়েছে পেট্রো বাংলা। ৫ ও ৬ অক্টোবরের জন্য ভিটল এশিয়া ২৫.৫০ ডলার দর দিয়েছিল দাম বেশি মনে হওয়ায় আরো কম দামে পাওয়ার আশায় ওই দরপত্র বাতিল করে পেট্রোল বাংলা ও জ্বালানি বিভাগ। পুনরায় দরপত্র ডাকা হলে দেখা যায় মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেছে মাত্র ২ দিনের ১২৩ কোটি টাকা গচ্চা দিতে হল।
আজ শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার নিয়মিত মাসিক বৈঠক সভাপতির বক্তব্যে ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বাংলাদেশ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, আলহাজ্ব আব্দুল বারী, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দিন, এসিস্ট্যেন্ট সেক্রেটারি মোহাম্মদ জাবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, কে এম ফখরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল জাহের, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আরিফুল রহমান, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী মহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক কারী আব্দুল হান্নান, এাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।