
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার পীরের বাজারে হাঠসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় পীরের বাজারে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রীতম দাস এর সঞ্চালনায় হাঠসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট এর যুগ্ম আহ্বায়ক রুমন বিশ্বাস, স্হানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদ খান, মনাই মিয়া, দুলাল মিয়া, জামাল উদ্দিন প্রমূখ।
হাঠসভায় বক্তারা বলেন,বীজ-সার নিয়ে দুর্নীতি,ভেজাল সার,নিম্ন মানের বীজ, কীটনাশকের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেই। বীজ-সার, কীটনাশক-সেচসহ কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। সরকার সার সংকটের সমাধান না উল্টো সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের হয়রানি করছে।
বক্তারা অবিলম্বে সার সংকটের সমাধান করে কৃষক হয়রানির বন্ধের আহ্বান জানান।
নেতৃবৃন্দ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিত্যপণ্যের দাম কমানোর, আর্মি রেটে রেশনিং চালু, কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করার আহ্বান জানান।