• ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বোরো ফসলের ক্ষতিপূরণ চেয়েছেন দিরাইয়ের মোক্তার হোসেন

admin
প্রকাশিত মে ১১, ২০২৬
বোরো ফসলের ক্ষতিপূরণ চেয়েছেন দিরাইয়ের মোক্তার হোসেন

বোরো ধান ফসলের ক্ষতিপূরণ সহায়তা চেয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪নং চরনাচর ইউনিয়নের লৌলারচর গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র মোক্তার হোসেন। রোববা (১০ মে) সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে দেওয়া এক আবেদনে ক্ষতিপূরণ সহায়তা চেয়েছেন তিনি।

আবেদনে মোক্তার হোসেন জানান, তিনি একজন প্রান্তিক কৃষক। সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনাচর ইউনিনের জেএল ২৫ এর রফিনগর মৌজায় ১০০১ নং খতিয়ানের ৩৯০৯ দাগে তার ৬ কেদার ধানি বোরো জমি রয়েছে। এই জমিতে তিনি বোরো ফসল চাষ করেন। সাম্প্রতিক ঝড় ও উজান থেকে ধেয়ে আসা পানিতে তার জমির আধাপাকা বোরো ফসল সম্পূর্ণ তলিয়ে যায়। এতে প্রায় ১৫০ মন বোরো ধান পাওয়া থেকে তিনি বঞ্চিত হয়েছেন। ফলে চার সদস্যের পরিবার নিয়ে তিনি অনাহার অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয় ইউপি মেম্বার যুবলীগে প্রভাবশালী নেতা খোকন কিবরিয়া প্রতিহিংসাবশত তার নামটি ক্ষতিগ্রস্থদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। এমতাবস্থায় অত্যন্ত মানবিক কারণে ক্ষতিপূরণ সহায়তা পেতে তিনি সিলেটের বিভাগীয় কমিশনারের আশু সুদৃষ্টি কামনা করেছেন। প্রেসবিজ্ঞপ্তি