• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইব্রাহিমপুরে প্রভাতফেরি অনুষ্ঠিত, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় মাহফুজ আহমেদ মেহনাজ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৪
ইব্রাহিমপুরে প্রভাতফেরি অনুষ্ঠিত, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় মাহফুজ আহমেদ মেহনাজ

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ইব্রাহিমপুর, সুনামগঞ্জ সদর ছাত্রলীগের উদ্যোগে প্রভাতফেরির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ইব্রাহিমপুর, সুনামগঞ্জ সদর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ মেহনাজ। প্রভাতফেরিতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে, ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত প্রজ্বলন ও আলোচনা সভায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের সভাপতি দেবাশিষ গোয়ালা দেব, এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ মেহনাজ ।

বিভিন্ন জাতীয় দিবস ও সামাজিক কর্মসূচিতে ধারাবাহিকভাবে সম্পৃক্ত থেকে মাহফুজ আহমেদ মেহনাজ স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।