
বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,নাজিকুল ইসলাম রানা,এম এ ওয়াদুদ,জহর সিংহ,মেঘদাদ, মনজুর আহমদ, মাহফুজ আহমদ, মিজান মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের আমদানি-নির্ভরতা, ভুল পরিকল্পনা, অপচয়, দুর্নীতি, অস্বচ্ছ চুক্তি এবং দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহারে ব্যর্থতা সংকটকে গভীর করেছে। তাই জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা পুনর্বিন্যাস করতে হবে। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার অপচয়-দুর্নীতি বন্ধ করার কার্যকর উদ্যোগ নিতে হবে। সংকটে দোহাই দিয়ে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো কিংবা বেসরকারিকরণ সমস্যার সমাধান নয়।
বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে।দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেই। বক্তারা দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান।