
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন খাটকাই গ্রামে ইংল্যান্ড প্রবাসী ছাত্রলীগ নেতা মারজান আহমেদ এর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। মারজান আহমেদ খাটকাই গ্রামের মো: সোহাগ এর পুত্র এবং তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বিগত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি- জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা মারজান আহমেদ এর বাড়িতে এ হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, গত ২৩ নভেম্বর (শনিবার) বিকাল আনুমানিক ৩:৫০ ঘটিকার দিকে স্থানীয় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা সন্ত্রাসী রূপে মারজান আহমেদ এর খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। এসময় মারজান এর পিতা তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করিলে তাহাকেও খারাপ ভাষায় গালিগালাজ করা হয়।
ঘটনার বিষয়ে মারজান আহমেদ এর পিতা মো: সোহাগ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলে শুধু মাত্র ছাত্রলীগের রাজনীতি করার অপরাধে তার বাড়িতে এ অতর্কিত হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি-ছাত্রদলের ক্যাডাররা এ সময় হুমকি দিয়ে বলে, তার ছেলে মারজান আহমেদকে খুজে পেলে প্রানে মেরে ফেলবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে মারজানকে খুজিতে থাকে। বর্তমানে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করিতেছেন।
ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।