• ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বন্যাদুর্গতদের জন্যও বিশেষ মোনাজাত

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৭

স্টাফ রিপোর্টার, রাজনগর  : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের বন্যাদুর্গত মানুষের কল্যাণে মঙ্গলবার (১৫ আগস্ট) রাজনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত মানুষের জন্যও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৫ জুলাই বেগম খালেদা জিয়া লন্ডন গমন করেন এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। দেশজুড়ে বন্যা পরিস্থিতি এবং নেত্রীর অসুস্থতার কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবার কেক কেটে জন্মদিন পালন না করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান হাবিব। তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। আল্লাহর কাছে আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি জামাল আহমদ ও জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক শুভ আহমদ, প্রচার সম্পাদক তাওহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক লৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক লিটন মিয়া এবং অর্থ সম্পাদক আল আমিন।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।