• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে রাজনৈতিক বিরোধের জেরে অলিউর রহমানের বাড়িতে হামলার অভিযোগ

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬
জগন্নাথপুরে রাজনৈতিক বিরোধের জেরে অলিউর রহমানের বাড়িতে হামলার অভিযোগ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দি গ্রামে রাজনৈতিক বিরোধের জেরে অলিউর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

অলিউর রহমানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপি নেতা সোবহান এর নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, অলিউর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি নিরাপত্তার কারণে আত্মগোপনে ছিলেন বলে তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন। হামলার ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় পড়েছেন বলে দাবি করা হয়েছে।