• ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রফিকুল বারী রুমানের মৃত্যুতে খান জামালের শোক

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
রফিকুল বারী রুমানের মৃত্যুতে খান জামালের শোক

সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি, ২২ নং ওয়ার্ড বিএনপির সদস্য রফিকুল বারী রুমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

আজ এক শোকবার্তায় তিনি মরহুম রফিকুল বারী রুমানের আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় আব্দুল আহাদ খান জামাল বলেন রফিকুল বারী রুমান একজন সাচ্চা ঈমানদার দেশ ও দলপ্রেমিক ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মশাল মিছিল করার সময় রাজপথ থেকে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। একসাথে আমি ও রফিকুল বারী রুমান কারাগারে পাশাপাশি সিটে বন্দী থাকায় বহু স্মৃতি আজ তাড়া করছে।
মহান আল্লাহতালা যেন রফিকুল বারী রুমানের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন।