• ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমানের ভাইয়ের মৃত্যুতে খান জামালের শোক

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমানের ভাইয়ের মৃত্যুতে খান জামালের শোক

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদের ভাই নেছার আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

আজ এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।