
নিজস্ব প্রতিবেদক : শান্তিগঞ্জ বাজারে নিহত জোবায়ের আহমদ হত্যা মামলার এজাহার নামীয় ২ নং আসামী কৃপেশ সরকার, ৪নং আসামী আরিফ উদ্দিন, ৮নং আসামী আনোয়ার হোসেন কে গ্রেফতারের খবর পাওয়া যায়।
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বদরুল আলমের সাথে কথা বললে তিনি জানান মামলা দায়ের হওয়ার পর আমার উপর মামলার তদন্তভার অর্পণ করার পর থেকে আমি সম্ভাব্য সকল জায়গায় গুপ্তচর নিয়োগ করি এবং তাদের গোপন সংবাদের ভিক্তিতে বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ২, ৪ ও ৮নং আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার করে থানায় নিয়ে এসে তাদেরকে ব্যপক জিজ্ঞাসাবাদের পরে হত্যার সাথে সরাসরি ভাবে এজাহার নামীয় প্রত্যেকেই জড়িত ছিল বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে এবং তারা হত্যার পরে লাশটি গুম করতে চেয়েছিল লোকজন আসায় তারা তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এজাহার নামীয় অন্যান্য আসামিদের গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসাকরি খুব শীগ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। মামলার স্বার্থে এই মূহুর্তে আর কোন ধরনের তথ্য প্রদান করা আমার পক্ষে সম্ভব নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, পিনাক দাস ও তাদের কর্মচারী কৃপেশ সরকারকে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
উল্লেখ্য যে বিগত ১৯/০১/২০২৬ রাত্রে তেঘরিয়া গ্রামের রওশন খান সাগরের ছেলে জোবায়ের আহমদ কে হত্যা করা হয়। এবং রওশন খান সাগর বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যাহা শান্তিগঞ্জ থানার মামলা নং-৫।