
একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ এর পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রহিম গতকাল সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “হাজী আব্দুর রহিমের মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে মরহুম হাজী আব্দুর রহিমকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।