• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে করোনায় কেড়ে নিলো আরও ২ প্রাণ, আক্রান্ত ২২৮

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে দিনদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণহানী হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২২৮ জন। সুস্থ হয়েছেন ১৪৭ জন।

রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন ২২৮ জন। তারমধ্যে সিলেট জেলার ১৩৬ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ২১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩২ জন।

এ নিয়ে সিলেট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭১৪ জন। তারমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৯৯ জন।

এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ০৫৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৩৮ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১২১ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। তারমধ্যে সিলেট জেলার ১২৭ জন, সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারে আরও ১৪ জন রয়েছেন।

এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৩১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭১৮ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন করোনা আক্রান্ত রোগী। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

এত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে আরও ১৫ জন।