• ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্টে সরকারি বিরোধী কমেন্ট: সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০
ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্টে সরকারি বিরোধী কমেন্ট: সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা ছাত্রলীগের এক নেতার ফেসবুক পোস্টে সরকার বিরোধী কমেন্টের জের ধরে গতকাল রাতে যুক্তরাজ্য প্রবাসী মো: খায়রুল ইসলামের দেশের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

তিনি উপজেলার বহর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। জানাযায়, ভুক্তভোগী খায়রুল কয়েকবছর থেকে যুক্তরাজ্য বসবাস করছেন তিনি দেশে থাকা অবস্থায় বিএনপির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, প্রবাসী খায়রুলের পরিবারের সদস্যরা। তারা এখন আতঙ্কের মাঝে আছেন বলে জানান। এঘটনার পর থেকে গ্রামের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।