
সুনামগঞ্জ প্রতিনিধি
কারিতাস সিলেট অঞ্চলের জামালগঞ্জে কৃষি মেলা’ ও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে মাহমুদপুর খেলার মাঠে ইএলএসআরপি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো: আখতারুজ্জামান তালুকদার, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলা উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকার্তা ডা: মো: আবুল কাশেম।
ইএলএসআরপি প্রকল্পের ফিল্ড ফেসিলেটটর জসিন্তা সুমের সঞ্চালনায় কৃষি মেলায় স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো: মশিউর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: মদরিছ আলী, ইউপি সদস্য মো: ইউসুফ আলী ও মো: জুয়েল মিয়া প্রমূখ।
দিনব্যাপী কর্মসূচী অংশ হিসেবে শুরুতেই মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সার্বজনীন প্রার্থনা শেষে অনুষ্ঠান উদ্বোধন করেন মো: আখতারুজ্জামান তালুকদার। মেলায় উপস্থিত ছিলেন কৃষক ও মাঠ স্কুলের ২০০ জন উন্নয়ন সহযোগী। এদের মধ্যে নারী ১৩৫ জন ও পুরুষ ৬৫ জন। এদিকে বিশ্ব পরিবেশ দিবসের র্যলী, কৃষি মেলা ও স্টল পরিদর্শন, ফলদ বৃক্ষ বিতরণ, কৃষি বিষয়ক নাটিকা, জারিগান, কৃষি মেলার স্টলে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ, আপ্যায়ন ও কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান।