• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কেরানীগঞ্জে যুবলীগের অর্ধ-শতাধিক নেতাকর্মীর যুবদলে যোগদান

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
কেরানীগঞ্জে যুবলীগের অর্ধ-শতাধিক নেতাকর্মীর যুবদলে যোগদান

স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি এমারত হোসেন সহ অর্ধ-শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫ইং) তারিখে বিকালে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অসুস্থ বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দেন তারা।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ রায় এবং কেরানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন এবং সাধারন সম্পাদক মোঃ মানিক এর হাত ধরে যুবলীগের অর্ধ-শতাধিক নেতাকর্মী যুবদলে যোগদানের ঘোষণা দেন।

যুবলীগ থেকে য্বুদলে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি এমারত হোসেন, যুবলীগ নেতা মোফজ্জাল হোসেন, আবুল হোসেন আলাল। তাদের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের অর্ধ-শতাধিক নেতাকর্মী যুবদলে যোগদান করেন।

কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি এমারত হোসেন বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির বিকল্প নেই। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নায়ক আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে আজ যুবদলে শামিল হয়েছি।

এ সময় বিএনপি ও যুবদলের নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে দলে নেন এবং তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। আজকের এই গণযোগদান প্রমাণ করে মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করবে।