• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জুড়ী উপজেলায় চম্পকলতা ইসলামিয়া উম্মে আসিম মাদ্রাসার উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২১
জুড়ী উপজেলায় চম্পকলতা ইসলামিয়া উম্মে আসিম মাদ্রাসার উদ্বোধন

একুশেনিউজ ডেস্ক::
জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চম্পকলতা এলাকায় গত রোববার দুপুরে চম্পকলতা ইসলামিয়া উম্মে আসিম মাদ্রাসার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও মো.আব্দুল কাইয়ুমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার সদর জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাসুম রেজা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত শাহ-খাকী আলীম মাদ্রাসার সম্মানিত অধ‍্যক্ষ মাও. ইয়াকুব আলী, জায়ফর নগর ইউনিয়নের ৬নং ওয়াডের সদস্য সিরাজুল ইসলাম, চম্পকলতা ইসলামিয়া উম্মে আসিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. আব্দুল লতিফ, চম্পকলতা আর্দশ সমবায় সমাজ কল‍্যান সমিতির সভাপতি আপ্তাব উদ্দিন, হাফিজ কামরুল ইসলাম সেলিম,হাফিজ আব্দুল মান্নান, হাজী মখরম আলী।

আরো উপস্থিত ছিলেন চম্পকলতা ইসলামিয়া উম্মে আসিম মাদ্রাসা পরিচালনা কমিটির সচিব আব্দুল হান্নান, সদস্য আব্দুল হক রাজা, আকরাম আলী, মকবুল মিয়া, আব্দুল মতলিব,রায়হান হোসাইন, মস্তফা মিয়া এবং মাদ্রাসার শিক্ষক মাও. নজির উদ্দিন, আব্দুল মুনিম,আব্দুল্লাহ আল মামুন মাদ্রাসার ছাত্র ছাএী সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উদ্বোধনি অনুষ্ঠানটি পবিত্র আল কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।

অনুষ্ঠানে সকলেই ধন্যবাদ জানান শায়েখ মাওলানা বশির উদ্দিনকে, যার মেধা, জ্ঞান, বুদ্ধি ও অক্লান্ত পরিশ্রমের ফলে উক্ত মাদ্রাসাটি উদ্বোধন করা সম্ভব হয়েছে।