• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় আ’লীগ সমর্থক পলাতক সাবেক শিক্ষক সরফ উদ্দিন, তার প্রবাসী কন্যা স্বর্ণাসহ ৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬
বড়লেখায় আ’লীগ সমর্থক পলাতক সাবেক শিক্ষক সরফ উদ্দিন, তার প্রবাসী কন্যা স্বর্ণাসহ ৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

বড়লেখা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে বড়লেখা উপজেলার সাবেক শিক্ষক ও আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শরাফ উদ্দিন, তার প্রবাসী কন্যা সাদিয়া সুলতানা স্বর্ণা এবং তার ছোট মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়নে সরাসরি অংশ নেন শরাফ উদ্দিন। গত ২৬ জানুয়ারি ঢাকার নিকেতন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলায় তিনি ও তার পরিবার সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়া তার প্রবাসী মেয়ে সাদিয়া সুলতানা স্বর্ণা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে অর্থায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার চালিয়ে আসছেন। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।