• ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় দোকান থেকে ফেরার পথে দুর্বৃত্তরে হামলা: এক ভাই নিহত, অপর ভাই আহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২
বড়লেখায় দোকান থেকে ফেরার পথে দুর্বৃত্তরে হামলা: এক ভাই নিহত, অপর ভাই আহত

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলতলা নামক স্থনে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার অপর ভাই।

নিহত রাজন চন্দ্র দাস (২২) এবং আহত রাজীব চন্দ্র দাস (৩২) বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নের ধর্মদেহী গ্রামের রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২শে সেপ্টেম্বর রাত অনুমানিক ১০টার দিকে রাজন দাস ও রাজীব দাস দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলতলা নামক স্থনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে মো. আলমগীর মিয়া, গনি মিয়া, জাহাঙ্গীর মিয়া, সাহাবুদ্দিন মিয়া সহ ৪/৫ জনের একটি দল তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থনীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাহাদের অবস্থ আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল ৯টায় রাজন চন্দ্র দাস মৃত্যুবরণ করেন।

অপরদিকে রাজীব চন্দ্র দাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এই ঘটনায় নিহতের মাতা শেলী রাণী দাস বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৪।

বড়লেখা থানার ওসি বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”এদিকে উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।