
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা সুরমা সন্ধ্যাকালীন স্কুলের শিক্ষিকা ফাতেমা জহুরা অমি বাড়িতে হামলা ও ভাংচুর করেছে বাংলাদেশ জামায়াতের ইসলামী ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাত ৯টার দিকে উপজেলার কলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে স্থানীয় জামায়াত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সন্ত্রাসীরূপে ফাতেমা জহুরা অমি এর খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। শুধুমাত্র প্রতিহিংসার কারণে তার বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, জামায়াত নেতা ফজলুল হক ও হেফাজত নেতা করিম মিয়া সহ হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে ফাতেমা জহুরা ওমিকে খুঁজিতে থাকে। তাদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা ফাতেমা জহুরা ওমিকে যেখানে পাবে হত্যা লাশ গুম করে ফেলবে বলে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে চলে যায়।
ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, জামায়াত ও হেফাজতের ক্যাডারা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি ঘটনার জড়িতদের শাস্তির জোর দাবি জানিয়ে বলেন জামায়াত হেফাজতের ক্যাডারদের ভয়ে ফাতেমা জহুরা অমি তার পরিবার চরম আতংকের মধ্যে রয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।