
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় ছাত্র শিবির ও চা শ্রকিকদের সংঘর্ষে চা শ্রমিক দীপক চন্দ্র দাশ নিহত হয়েছে। গত ২৫/০৯/২০২৪ইং তারিখে দুপুর ৩টায় কুলাউড়ার সন্ধ্যাকালিন স্কুলের সামনে ঘটনা ঘটে।
এঘটনায় ২৬/০৯/২০২৪ইং তারিখে কুলাউড়া উপজেলার সোনাপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে নুরুল আমিন বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন-১। এস আর এইচ সালাম (৫০), পিতা-সৈয়দ গনি মিয়া, গ্রাম-কৃষ্ণপুর, ২। সৈয়দ লিটন (৩০), হাজী সৈয়দ সাজ্জাদ আলী, সাকিন-কৃষ্ণপুর, ৩। সাইফুল খান (৩৮), ফটিক খান, সাকিন-কলিমাবাদ, ৪। অপু মিয়া (২০), পিতা-দীপলু মিয়া, সাং-কলিমাবাদ, ৫। ফাতেমা জহুরা অমি (২১), পিতা-দীপলু মিয়া, সাং-কলিমাবাদা, রাসেল আহমদ (২১), পিতা-মখলিছ মিয়া, সাকিন-মাইজগাঁও, ৬। আলাউর রহমান সাকিব (৩৫), পিতা-খালিক মিয়া, সাকিন-শশারকান্দি, ৭। আব্দুল করিম খান (৩০), পিতা-ইসকন্দর আলী, সাকিন-মাউজগাঁও, ৮। হামিদ খান (২৮), পিতা-মোঃ হাসিদ আলী, সাকিন-মাইজগাঁও, ৯। শেখ মিছবাউর রহমান (২২), পিতা-মানিক মিয়া, সাকিন-কৃষ্ণপুর, ১০। খালিক (৩৫), পিতা-বাতির আলী, সাকিন-কলিমাবাদ, ১১। মোশারফ (৪০), পিতা-আজঘর আলী, সাকিন-মাইজগাঁও ১২। রিপন আহমদ (২৬), পিতা-মতছির আলী, সাকিন-শশারকান্দি, ১৩। আব্দুল মুকিত (৪০), পিতা-ইশাদ আলী, সাং-কৃষ্ণপুর সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারসহ অজ্ঞাতনামা ২০/৩০ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত কিছুদিন পৃর্বে জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা সন্ধ্যাকালিন স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উপর হামলা চালিয়ে এ সময় এই এলাকার চা শ্রমিকিরা বাধা দেয় এই পরিপেক্ষিতে ২৫/০৯/২০২৪ইং তারিখে দুপুর সময় চা শ্রমিকদের উপর হামলা চালায় জামায়াতের নেতাকর্মীরা।সংর্ঘে উভয় পক্ষের অনেকেই আহত হয়।গুরুত আহত চা শ্রমিক দীপক চন্দ্র দাশ কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইমার্জেন্সী বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দীপক চন্দ্র দাশ রাত ৯টা ৪০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্কুল শিক্ষিক ফাতেমা জহুরা অমির বাড়িতে হামলা ও ভাংচুর চালায় জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা। স্থানীয়রা জানিয়েছে, এঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা স্কুল শিক্ষিকা ফাতেমা জহুরা অমির বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বলেন, জামায়াত ও হেফাজতের নেতাকর্মী সাথে চা শ্রমিকদর সংঘর্ষের ঘটনায় এক(১)চা শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।