• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হাকালুকিতে পরিযায়ী পাখি হত্যার দায়ে দুজনের কারাদণ্ড

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
হাকালুকিতে পরিযায়ী পাখি হত্যার দায়ে দুজনের কারাদণ্ড

একুশে নিউজ প্রতিবেদক:: মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হত্যা করার অপরাধে দুই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ নভেম্বর রাতে) রাতে জুড়ি উপজেলার হাকালুকি হাওরের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

তিনি জানান, আমরা খবর পাই ওই এলাকার একটি বাড়িতে পরিযায়ী পাখি হত্যা করে রাখা হয়েছে। সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে যাই। হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হত্যা করার অপরাধে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর আওতায় ১ মাস করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পরিযায়ী পাখি শিকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।